স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
শনিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।
আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে। এ ছাড়া তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এর পর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর, লোরকান টাকার ও পল স্টার্লিং।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply