টাইগারদের অনুশীলন শুরু কাল

০৯ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে রোববার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয়বার কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবে কাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারী নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবেন।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের পিক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ শুরু করবে টাইগাররা।

আগামীকালই ক্যারিবীয় দলটি ঢাকায় পৌঁছাবে। তবে অনুশীলন শুরুর আগে তাদেরকে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সফরকারী দলটি বিকেএসপিতে ১৮ জানুয়ারী নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে।

সিরিজকে সামনে রেখে হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বাংলাদেশ দলের সকল কোচ ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এ সিরিজে পাওয়া যাচ্ছেনা স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিকে।

বাংলাদেশ ক্রিকেট দল/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *