টাঙ্গাইলে এক বাসা থেকে তিন জনের লাশ উদ্ধার

৩০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বাসা থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই বছর বয়সী আহত এক শিশুকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা খামারপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার কাশতলা গ্রামের হযরত আলীর স্ত্রী জমেলা বেগম, ছেলের বউ সুমি আক্তার ও কালিহাতী উপজেলায় সাতুটিয়া গ্রামের শাহজালাল।

নিহত সুমি আক্তারের দুই বছর বয়সী শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, উপজেলার কাশতলা এলাকার একটি বাসায় তিনজনের লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ি জামেলা বেগম, ছেলের বউ সুমি ও শাহজালাল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত চলছে, হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে তদন্ত শেষে।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *