টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ

২৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অফিসার ইনচার্জসহ (ওসি) অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার নলুয়া ও কালিহাতীর গোহালিয়াবাড়ির গ্রামবাসীর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, পূর্ব শত্রুতার জের ধরে বিকালে নিকরাইল বাজারে উপজেলার নলুয়া গ্রাম ও পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় দুগ্রামের লোকজনসহ আশপাশের হাজার হাজার জনতা। পরে দফায় দফায় দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওসিসহ উভয়পক্ষের ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানও হয়েছে।

তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংঘর্ষ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *