টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

৪ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফিরে একদিন পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন মুশফিক।

তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক। ১৯ দশমিক ৭৮ গড়ে ৭২ স্ট্রাইকরেটে ১৫০০ রান করেছেন তিনি। এতে অর্ধশতক রয়েছে ৬টি।

মুশফিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *