টি-টোয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন

২৫ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রোববার রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ/এসকেএম