ট্রলারে ভেসে এলো ক্ষতবিক্ষত অজ্ঞাত লাশ

নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রলারে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মজিদপুর এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির বয়স প্রায় ৪৫ বছর। তার মাথা, মুখ ও গলায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান মির্জাচর নৌপুলিশ ফাঁড়ির এসআই সালেহ নাঈম।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই মেঘনা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভাসছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে রায়পুরা থানায় পাঠাই। নিহত ব্যক্তিকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। তার মাথা, মুখ ও গলায় একাধিক আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

সালেহ নাঈম বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়। তার মাথা, মুখ ও গলায় আঘাতগুলো কীসের তা ময়নাতদন্তে জানা যাবে।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ