১৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছিনতাই করা একটি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের রিকশাচালক ৩০ বছর বয়সী সামাদ মিয়া, একই উপজেলার মুরাদপুর গ্রামের ৩৫ বছর বয়সী আনছু মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের ২৮ বছর বয়সী মফিজুল ইসলাম।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা- পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ছিনতাই করা একটি ট্রাক সিলেটের দিকে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে পৌঁছুলে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকশার চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তারা মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply