৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, রংপুর): রংপুরের মাহিগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ থানার সরাতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি অটোরিকশাচালক ৪৬ বছর বয়সী রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী গ্রামে। নিহত অন্যদের পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
মাহিগঞ্জ থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, পীরগাছা থেকে একটি অটোরিকশা রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পর ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও ২ জন মারা যান। এ ঘটনায় চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply