০৮ ডিসেম্বর ২০২০ (টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল, সোবাহান, বুলবুল, রিয়াদ ও নজরুল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল জলিল জানান, দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা সবজি ভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিন্টিং মেশিন নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি মহাসড়কের ঘারিন্দা এলাকায় পৌঁছুলে পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে প্রিন্টিং মেশিনের নিচে চাপা পড়ে পিকআপের উপরে থাকা ৪ জন ঘটনাস্থলে নিহত এবং ৩ জন আহত হন।
তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালককে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পিকআপের মধ্যে প্রিন্টিং মেশিন ছাড়াও ৪ জন শ্রমিক ছিলেন। তারা সবাই ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনা/এএমএম/আরএম
















Leave a Reply