বাংলাদেশ রেলওয়ের সব ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু হয়েছে। সকাল থেকে সব ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।
আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান,
ট্রেনের ৫০ শতাংশ টিকেট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হচ্ছে। তবে করোনা সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকেট বিক্রি হচ্ছে না।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরে কয়েক দফায় আরও কিছু ট্রেন চলাচল শুরু হয়।
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট অনলাইনে বিক্রি হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি ২৫ শতাংশ মোবাইল অ্যাপ বা অনলাইনে ইস্যু করা হচ্ছিল। বুধবার থেকে শতভাগ টিকেট বিক্রি শুরু হলো।














Leave a Reply