ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত

৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): স্কুলে যাওয়ার সময় কুমিল্লার সদর উপজেলায় বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিমউদ্দীন খন্দকার জানান, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *