নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০ মিনিট আটকে রাখা হয়।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিং এলাকায় ৫ গ্রামের বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন।
এ দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন- সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মোহাম্মদ হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মণ্ডলসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছেন। তারপরও এই ক্রসিংয়ে রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি তাদের। রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply