ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ

৩১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৪৫ বছর বয়সী মোহাম্মদ মোবারক, ৫০ বছর বয়সী মোহাম্মদ আওয়াল, ৩২ বছর বয়সী মোহাম্মদ নাসির, ৩৫ বছর বয়সী আল-আমিন ও ৩৫ বছর বয়সী নজরুল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বালুবাহী বাল্কহেড হজিগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সাথে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। এতে ৬জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি পাঁচজন নদীতে ডুবে যায়। পরে একে একে নদী থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

ট্রালর ডুবি/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *