ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল

নিউজ ডেস্ক: ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়েছে সরকার। এ ছাড়া পেট্রল ও অকটেনের প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে আড়াই টাকা। জ্বালানি তেলের নতুন এই দাম আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় জ্বালানি তেলের দাম কমালেও এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানো হলো।

জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রলের নতুন দাম লিটার ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা।

জ্বালানি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *