নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯০৯।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮১২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ২ হাজার ১৯৬ জন।
আরও পড়ুন: বিষপানে ৩ সন্তানের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৭৮ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮ হাজার ৮১০ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply