নিউজ ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে ডোবা থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নাজিরপুর-ঢাকা সড়কের চালিতাবাড়ি নামক স্থানে রাস্তার পাশের একটি ডোবা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রামপুলিশ মোহাম্মদ কামরুজ্জামান কাজী জানান, গতকাল বৃহস্পতিবার ওই বৃদ্ধকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী হতে পারেন।
এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পিরোজপুর/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply