ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে ফতুল্লায় ডোবা থেকে আতিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার আলীগঞ্জ ওলি হাজির ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতিকুল আলীগঞ্জের ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। তিনি একজন বিকাশ এজেন্ট।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে এক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডাকেন। এরপর থেকে আতিকুল নিখোঁজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে মাহফিলে আছেন বলে জানায় আতিকুল।

তিনি বলেন, ঘাতকরা জিম্মি করে তার টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

ফতুল্লা থানার ওসি নুরে আজম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *