ড্রেন থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের কালিকোটি (হরদী) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে এলাকার ছেলে-মেয়েরা জঙ্গল থেকে লাকড়ি কুড়ানোর জন্য যায়। পরে ড্রেনের ভিতরে লাশ পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে ড্রেনের ভিতরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির ইনচার্জ তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানায় পাঠায়।

খবর পেয়ে গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জামান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লাশের পরিচয় পাওয়া যাইনি।

গাজীপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *