নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।
এদিন বিকাল সাড়ে ৩টায় উপাচার্য ডক্টর এএসএম মাকসুদ কামাল ভার্চ্যুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করবেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবির জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়, আবেদনকারীরা তথ্য সরবরাহ করে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন।
পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।
টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট-এর জন্য DU ALS ˂roll no˃, বিজ্ঞান ইউনিট-এর জন্য DU SCI ˂roll no˃, ব্যবসায় শিক্ষা ইউনিট-এর জন্য DU BUS ˂roll no˃ এবং চারুকলা ইউনিট-এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষা (অঙ্কন ও এমসিকিউ) অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply