১৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্ট জিততে ২৩১ রানের লক্ষ্যে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই এসেছিল ৫৯ রান। সৌম্যর বিদায়ে ভেঙেছে ওপেনিং এই জুটি।
২৮তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে ফিরেছেন তামিমও। তামিমের পর নাজমুল শান্ত ফেরায় হঠাৎ চাপে পড়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৮ রান নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের শেষ বলে কর্নওয়ালের ঘূর্ণিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন ১১ রানে। ক্রিজে আছেন মুমিনুল হক।
দুই ওপেনারের মধ্যে তামিম খেলেছেন হাত খুলে। সৌম্য ছিলেন ধীরস্থির। ১৩তম ওভারে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলেই তালুবন্দি হয়ে ফিরেছেন তিনি। ওভার পিচড বল কাট করতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভস ছুঁয়ে উঠে যায় ওপরে। প্রথম স্লিপ থেকে সেই ক্যাচ নিয়ে নেন ব্র্যাথওয়েট। অবশ্য শুরুতে আম্পায়ার সৌম্যকে আউট দেননি। ক্যারিবীয়রা রিভিউ নিলে সাজঘরের পথ ধরেন তিনি। বামহাতি ব্যাটসম্যান ফিরেছেন ১৩ রান করে। অথচ জয়ের লক্ষ্যে ভরসাও দিচ্ছিল এই ওপেনিং জুটি। কারণ ১৪ ইনিংস পর বাংলাদেশ দেখলো ৫০ রানের পার্টনারশিপ।
সৌম্য বিদায়ের পরেও তামিম খেলছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। কিন্তু ২৮তম টেস্ট সেঞ্চুরি তুলে বিদায় নিয়েছেন অভিজ্ঞ এই ওপেনারও। খণ্ডকালীন স্পিনার ব্র্যাথওয়েটের বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ তুলে দেন মোসেলির হাতে! তামিম ফিরেছেন ৫০ রানে। ওপেনিং জুটি ভাঙার পর হতাশ করেন নাজমুল শান্তও। কর্নওয়ালের ঘূর্ণিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন ১১ রানে। ক্রিজে আছেন মুমিনুল হক।
এর আগে সকালে ৪১ রান ও হাতে সাত উইকেট নিয়ে চতুর্থদিন সকালে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই সাফল্য এনে দেন আবু জায়েদ। ৬ উইকেটে ৯৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। লাঞ্চ থেকে ফিরে দ্রুত চার উইকেট হারিয়ে ১১৭ রানে থামতে হয়েছে ব্র্যাথওয়েটের দলকে। সবমিলিয়ে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply