দিনাজপুরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ

২ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের সাথে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর শহরের দক্ষিণ রেলগেটে (ঘোড়াঘাট রেলগেট) রেললাইনের ওপর দিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবস্থিত। ওই মহাসড়ক দিয়ে দিন-রাত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। এই লাইন দিয়ে ট্রেন যাতায়াতের সময় রেলের ই/১০১সি নং গেটের দুই ধারে বেরিয়ার ফেলানো হয়। কিন্তু গত দুদিন ধরে বেরিয়ার বিকল হওয়ায় ট্রেন আসা-যাওয়ার সময় সেখানকার গেটম্যান সাইফুল্লা দুই ধারে দড়ি টাঙিয়ে গেট বন্ধ করে দিয়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন আটকানোর চেষ্টা করেন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ওই লাইন দিয়ে আসার আগে গেটম্যান দড়ি টাঙিয়ে গেট বন্ধ করে দেন। কিন্তু ঘন কুয়াশায় ও দড়ি দেখতে না পেয়ে পার্বতীপুর থেকে জয়পুরহাটগামী একটি মারুতি প্রাইভেটকার রেললাইনের ওপর উঠে যায়। এ সময় সময় ট্রেন ওই প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দূরে ঠেলে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনার আগেই প্রাইভেটকারচালক পালিয়ে যান।

রেল দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *