দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

৪ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে পিকআপচালক খায়রুল ইসলাম ও হেলপার একই জেলার শিবগঞ্জের কানসাট গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ মামুন।

আহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জের হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান, পার্বতীপুরের আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী।

জানা যায়, প্রতিকূল আবওহাওয়ার মধ্যেই দিনাজপুরে মালামাল আনলোড করে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন পিকআপচালক খায়রুল ইসলাম। ভোর ৬টায় ফুলবাড়ীর ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলাম নিহত হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার মামুনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মোহাম্মদ আশ্রাফুল ইসলাম বলেন, পিকআপটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *