দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): নাটোরের বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়া এলাকায় গাজী আটো রাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ন্যাশনাল পরিবহণের একটি বাসের সাথে সিয়াম পরিবহণের বাসের সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *