দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক: খুলনায় দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ৪০ বছর বয়সী ডলি বেগম এবং তার মেয়ে ৬ বছর বয়সী ফাতেমা ও ১৭ মাস বয়সী ছেলে ওমর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের কোনও এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডুমুরিয়া থানা ওসি সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

খুলনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ