দুই সন্তানকে বেঁধে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ

২৩ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে ওই নারী বৃহস্পতিবার বিকেলে তার সৎদেবর জয়নাল আবেদীন ও তার সহযোগীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কাল বান্দরবান সদর হাসপাতালে পাঠানও হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটার দিকে জয়নাল আবেদীন ও তার সহযোগীকে নিয়ে অন্তঃসত্ত্বা নারীর ঘরে ঢোকেন। তারা ছেলেমেয়েদের একটি কক্ষে বেঁধে রেখে ওই নারীকে নির্যাতন ও ধর্ষণ করেন। ধর্ষণের পর বাড়ি থেকে দেড় ভরি সোনা, ৫৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। চলে যাওয়ার সময় বাড়ির বাইরে ওই নারীর হাত-পা বেঁধে রেখে গেছেন তারা। তিনি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত জয়নাল তার স্বামীর সৎভাই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জানিয়েছেন, ধর্ষণের ঘটনাটি তিনি শুনেছেন। তবে ওমানপ্রবাসী ও তার ভাইদের পরিবারের মধ্যে বেশ কয়েক বছর ধরে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে। সপ্তাহখানেক আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে।

ধর্ষণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *