দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার কারণে ৫২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে শনিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করার ৫২ ঘণ্টা পর সোমবার সকাল ১০টা থেকে পুনরায় লঞ্চ চলাচল চালু করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জেএম সিরাজুল কবির বলেন, ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি দেখার পর কর্তৃপক্ষ ৫২ ঘণ্টা পর লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করলে সোমবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ১৮টি লঞ্চ চলাচল করছে।

লঞ্চ চলাচল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *