দ্বিতীয় বছরে আর্ট নিউজ

৮ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): দ্বিতীয় বছরের যাত্রা শুরু হলো সামজিক মালিকানায় দেশের প্রথম গণমাধ্যম আর্ট নিউজের। ২০১৯ সালের ৮ নভেম্বর প্রথম সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই অনলাইন নিউজ পোর্টালটি। স্রোতের উল্টোমুখে চলছে আর্ট নিউজ। বিপরীতমুখী এই পথচলা অব্যাহত রাখবে আর্ট নিউজ।

আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে আর্ট নিউজ যাত্রা শুরু করে। গত এক বছরে আমরা নিরপক্ষেতার সাথে সংবাদ পরিবেশন করেছি। তবে মুক্তিযুদ্ধের বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আর্ট নিউজ বলিষ্ঠ ভূমিকা রাখছে।

সামাজিক মালিকানা প্রশ্নে তিনি বলেন, একটি গণমাধ্যম গড়ে তোলার জন্য যে পুঁজি প্রয়োজন হয়, আমরা সে পুঁজির জন্য কোন শিল্পপতির কাছে যাইনি। কারণ লুটেরা পুঁজিপতির কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে কখনও গণমানুষের পক্ষের গণমাধ্যম গড়ে তোলা সম্ভব না। সে কারণেই আমরা সমমনাদের ছোট ছোট পুঁজিকে একত্রিত করে বড়ো পুঁজি গড়ার প্রক্রিয়ায় এগিয়েছি।

আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্নার উপস্থাপনায় সংলাপ অনুষ্ঠানে অতিথি আলোচক রহমান মুস্তাফিজ

আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, খুব অল্প সময়েই আর্ট নিউজ পাঠকপ্রিয়তা পেয়েছে। করোনার কারণে সারাদেশে যখন সরকার সাধারণ ছুটি ঘোষণা করে, আর্ট নিউজ তখন ফেসবুকভিত্তিক ‘রেসপন্স টিম’ গ্রুপ গঠন করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর্ট নিউজ সবসময়ই গণমানুষের পক্ষের শক্তি হিসেবে তার ওপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।

রহমান মুস্তাফিজ জানান, ২০১৯ সালের ৮ নভেম্বর আর্ট নিউজ প্রথমে যাত্রা করে আর্ট নিউজ বিডি ডট কম নামের ডমেইন দিয়ে। পরে, চলতি বছরের মে মাসে শুরু হয় আর্ট নিউজ ডট কম ডট বিডি নামের ডমেইন দিয়ে। বর্তমানে দুইটি সাইটই চালু রয়েছে।

তিনি আর্ট নিউজের অগ্রযাত্রায় সবার সহায়তা কামনা করেন।

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে এ বছর সাড়ম্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

উল্লেখ্য, আর্ট নিউজের সংলাপ ও ইশকুল নামের দুইটি টকশো করোনাকালে যথেষ্ট প্রশংশিত হয়েছিল। নতুন আঙ্গিকে দুইটি অনুষ্ঠানই লাইভ আকারে প্রচারের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আর্ট নিউজ/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *