ধানের জমি থেকে মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিতে ধানের জমি থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, মহেশপুর গ্রামের ইউসুফ আলী নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এ সময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। একপর্যায়ে তিনি দুটি মর্টার শেল উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মর্টার শেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। মর্টার শেল দুটির ওজন ২৪ কেজি।

মর্টাল শেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ