নওগাঁয় বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নওগাঁর সাপাহার উপজেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এ ঘটনা ঘটে।

ওই বিজিবি সদস্যের নাম তানভীর হোসেন। তার বয়স ২৬ বছর। তিনি নড়াইল সদর উপজেলার শেখ আরজুনুর ইসলামের ছেলে।

সহকর্মীদের বরাত দিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবির সিপাহি তানভীর ক্যাম্পের ভেতরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে গুলি চালান। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা ছুটে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করার জন্য বিজিবির তত্ত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিকভাবে কোনও ক্ষোভ থেকে ওই সিপাহি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *