নবিকে টপকে ফের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলতে নামবেন সাকিব আল হাসান।

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পা রেখেছে বাংলাদেশ দল। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিবের দল। তার আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী করে তুলবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ দুই ম্যাচে ফিফটি তুলে নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ ও পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেন।

২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে নবী। তার চেয়ে ২০ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। তিনে থাকা মঈন আলী শীর্ষ দুজনের চেয়ে বেশ বড় ব্যবধানে পিছিয়ে। ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার।

সাকিব/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ