নভেম্বরের সেরা ওয়ার্নার ও ম্যাথিউস

১৪ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।

অস্ট্রেলিয়ার প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ওয়ার্নারের। সেটিরই স্বীকৃতি পেলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ার্নার পেছনে ফেলেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও পাকিস্তানের আবিদ আলিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নার খেলেন মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি।

মেয়েদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। বাংলাদেশের নাহিদা আক্তার ও পাকিস্তানের আনাম আমিনকে পেছনে ফেলে সেরা হন ম্যাথিউস।

মেয়েদের সেরা হেইলি গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ফিফটি সহ ১৩২ রানের পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২৬ রান করার পাশাপাশি চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ