২৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাচারিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই গ্রামের ৪৮ বছর বয়সী হিরণ মিয়া ও ২০ বছর বয়সী সাজিব।
রায়পুরা থানার ওসি মোহাম্মদ আজজুর রহমান জানান, ভোর ৪টার দিকে উপজেলার কাচারিকান্দিতে আধিপত্য বিস্তারের জের ধরে বড় শাহ আলম গ্রুপ ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply