০৫ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামে সিরিজের প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করে ৪৩০ রানের বড় সংগ্রহ করেছিল টাইগাররা। জবাবে নেমে শুরুতেই মুস্তাফিজের জোড়া আঘাতে দিশেহারা হন সফরকারীরা। তবু দুই উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিলেন ক্যারিবিয়ানরা।
তৃতীয় দিন এনক্রুমাহ বোনারকে সাথে নিয়ে বড় একটা জুটি দাঁড় করাবেন অধিনায়ক ব্রাথওয়াইট এমনটাই ধারণা করা হচ্ছিল। ২ উইকেট হারানোর পরও দুর্দান্ত ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তারা।
কিন্তু দিনের প্রথম বলেই তাইজুলের ঘূর্ণিজাদুতে ধরাশায়ী হয়েছেন এনক্রুমাহ।
আগের দিনের ৫১ রানের জুটিকে আর বাড়ানো গেল না। ১৭ রান করে দিনের প্রথম বলেই আউট হয়ে গেলেন বোনার।
তাইজুল ইসলামের করা আউট সুইং বলটি সমীহই করেছিলে বোনার। ঠেকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল স্পিন করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে বোনারের ব্যাটকে ছুঁয়ে প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। শান্ত বলটি তালুবন্দি করেন অনায়াসে।
দিনের দ্বিতীয় উইকেটটি এনে দেন নাঈম হাসান। স্বাগতিকদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ানো ব্রাথওয়েটকে ৭৬ রানে ফিরিয়েছেন এই স্পিনার। বল খেলেছেন ১১১টি।
আরেক স্পিনার মেহেদী মিরাজও পেয়েছেন সাফল্যের দেখা। তিনি ফিরিয়েছেন কাইল মায়ার্সকে। ৬৫ বল খেলে ৪০ রান সংগ্রহ করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply