নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্যগুদামে বিস্ফোরণের পর আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভুসি, লবণ, কাগজের গোডাউন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সাইফুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আওলাদ নামে এক শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply