নিজ গ্রামে এমপি সামাদের মরদেহ

১২ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মরদেহ তার নিজ উপজেলা ফেঞ্চুগঞ্জে পৌঁছেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে পৌঁছায় তার মরদেহ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মাহমুদুস সামাদ চৌধুরীর পরিবারের সদস্যরা তার লাশ গ্রহণ করেন। এরপর সেখান থেকে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকাল ৫টায় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে তার বাড়ির মসজিদের সাথে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মাহমুদুস সামাদ/এসকেএম