নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী ৪২ বছর বয়সী তাসলিমা, বড় মেয়ে ১১ বছর বয়সী মহনা ও ছোট মেয়ে ৭ বছর বয়সী বন্যা।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply