নিউজ ডেস্ক: বরগুনার তালতলীতে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে শিকারে যাওয়ার অপরাধে চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে পায়রা নদীর মোহনা জয়াল ভাঙাসংলগ্ন এলাকায় বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মোশারেফ, মোহাম্মদ দেলোয়ার মাতুব্বর, মোহাম্মদ সুলাইমান। এদের সবার বাড়ি তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙা গ্রামে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম পায়রা নদীতে অভিযানে নামে। পরে রাতব্যাপী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়। ভোর রাতের দিকে ১০০ কেজি বরফ ও দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় নদী থেকে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বরগুনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply