নেত্রকোনায় ৪ ভোটকেন্দ্রে আগুন

নিউজ ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের ওই কেন্দ্রগুলোতে আগুন দেয়া হয়। এতে একটি বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেছে।

কেন্দ্র চারটি হচ্ছে- জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম মিঞা তিনটি কেন্দ্রে আগুন দেয়ার কথা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েকটি দরজার সামনে খড় দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত গ্রামপুলিশের সদস্য ও গ্রামবাসীরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে কোনও ক্ষতি হয়নি।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, কেন্দ্রগুলোতে গ্রামপুলিশের সদস্যরা পাহারায় ছিলেন। তারা এবং স্থানীয় জনসাধারণ মিলে আগুন নিভিয়ে ফেলেন।

আগুন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ