নেপালের অধিনায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১০ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। এর আগে এ ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।

নেপাল পুলিশের মুখপাত্র তেক প্রসাদ রাই স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুদিন আগে অভিভাবককে সাথে নিয়ে থানায় লামিছানের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন ১৭ বছর বয়সি এক তরুণী।

ওই তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ‘স্ন্যাপচ্যাট’-এ লামিছানের সাথে তার পরিচয় হয়। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে ভুলিয়ে ভালিয়ে গত ২১ আগস্ট ভক্তপুরে কাঠমান্ডুর একটি হোটেলে তাকে নিয়ে যায় লামিছানে। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হোস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাধা দেন। আর সেখানে একটি কক্ষে তরুণীকে দুবার ধর্ষণ করেন লামিছানে।

হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সাতে রাত কাটাতে বাধ্য হন বলে জানান ওই তরুণী।

অভিযোগের পর পর মেডিকেল পরীক্ষার জন্য তরুণীকে ‘ওয়ান ডোর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে’ নিয়ে যাওয়া হয় পরীক্ষার ফল এখনও হাতে আসেনি পুলিশের। তার আগেই লামিছানেকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) জাতীয় দলের অধিনায়ককে নিষিদ্ধ করেছে।

প্রসঙ্গত, নেপালের ক্রিকেটের পোস্টার বয় লামিছানে। তিনিই নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। ২০১৮ সালে দিল্লির হয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অভিষেক হয় তার।

২০২১ সালে নেপালের জাতীয় দলের অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্লকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ দেয়া হয়। সেই জায়গায় দলের অধিনায়ক করা হয় লামিছানেকে।

শ্রীলংকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *