নিউজ ডেস্ক: পদযাত্রার নামে বিএনপি ভিতরে ভিতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। উপরে পদযাত্রা ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকারকে হটানোই বিএনপির প্রধান কাজ। ক্ষমতায় যেতে বিদেশিদের সাথে ষড়যন্ত্র করছে বিএনপি। ষড়যন্ত্র করে লাভ নেই। সংবিধান অনুযায়ী দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
তিনি বলেন, নয়াপল্টন হলো মিথ্যাচারের কারখানা। আর গুলশান গুজবের কারখানা। গুজবের কারখানা বন্ধ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না। বিএনপি হাঁটুভাঙা দল, আন্দোলনে পরাজিত। ভোটে গেলেও শেখ হাসিনার ধারে কাছে যেতে পারবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন আর সংগ্রামে ব্যর্থ। তারা আন্দোলনের ডাক দিলেও দেশের মানুষ তাদের ডাকে সাড়া দেবে না। যত লাফালাফি করেন আন্দোলনের দিন শেষ। আন্দোলনের জন্য মানুষ আর আসবে না। মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। মানুষ বলে বিএনপি হাঁটু ভাঙা দল।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের আশস্ত করে বলতে চাই, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে। আপনাদের কাউকে এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিএনপির মতো হাঁটুভাঙা দল নিয়ে মাথা ঘামানো দরকার নেই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম ও ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও আফজাল হোসেনসহ অন্যরা।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply