২২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় ‘পদ্মাসেতু ভ্রমণ’ প্যাকেজ ট্যুর চালু হয়েছে। প্যাকেজ ট্যুরটি প্রতি শুক্র ও শনিবার নিয়মিত পরিচালিত হবে। পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবার সন্ধ্যা ও রাতের আবহে পদ্মাসেতুর অপরূপ শোভাও উপভোগ করতে পারবেন।
শুক্রবার বিকেলে পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আলী কদর, ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির এম জাবের।
উদ্বোধন অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পদ্মাসেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গে পর্যটন সুবিধা উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা স্বল্প সময়ে কুয়াকাটা সমুদ্রসৈকত, সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারছেন। পদ্মাসেতুর দুই পাশেই পর্যটন কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন পর্যটন সুবিধা সৃষ্টি করা হবে।
আরও পড়ুন: বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক
অনুষ্ঠানে জানানো হয়, আগ্রহী ভ্রমণকারীরা পর্যটন কর্পোরেশনের ০১৯৪১৬৬৬৪৪৪, ০১৩০০৪৩৯৬১৭ ও ০২-৪১০২৪২১৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে পারবেন।
পদ্মাসেতু/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply