বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক

২২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, এমনটাই দাবি করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ

Info Min Ctg

করতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের চিরতরে বর্জন করতে হবে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০০৩ সালে বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া তিনজনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিলের অনুদানের চেকও বিতরণ করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন কারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। যারা রাষ্ট্রটাই চায়নি, একাত্তর সালে যারা ফতোয়া দিয়েছিল, হিন্দুরা গণিমতের মাল, সেই জামাতে ইসলাম বিএনপির প্রধান সহযোগী। তাদের ২২ দলীয় জোটে বহু দল আছে যাদের নেতারা আফগানিস্তান গিয়েছিল। তারা শ্লোগান দেয়- আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।

চট্টগ্রামের ডেপুটি কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আরও পড়ুন: ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

যেখানেই সাম্প্রদায়িকতা আছে সেখানেই রাষ্ট্র এগুতে পারে না বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার পাকিস্তান থেকে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাষ্ট্র রচনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়। সুতরাং এই রাষ্ট্রে সাম্প্রদায়িকতা থাকবে না।

তথ্যমন্ত্রী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *