পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ শুরু

১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পদ্মা সেতুর সড়ক পথের কার্পেটিং (বিটুমিনাস ওয়ার্ক) শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এ কাজ শুরু হয় বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু জানিয়েছেন।

তিনি জানিান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল থেকেই এ কাজ মনিটর করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে।

পদ্মা সেতুপথের কার্পেটিং বা পিচ ঢালায়ের কাজ ৪০ নম্বর খুঁটির কাছে শুরু হয়। চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেয়া আছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হচ্ছে।

মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, ইতোমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে।

আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিল। এরপর থেকেই মুন্সীগঞ্জের দিকে কার্পেটিং এগোতে থাকবে। এই কাজকে ঘিরে গেল ২০ অক্টোবর পানিপ্রতিরোধী প্রলেপ (ওয়াটারপ্রুফ লেয়ার) দেয়া হয়েছে।

পদ্মা সেতু/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *