পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই

১০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৭৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ৬৩ জন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৭৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৬৬১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৫৩ ও নারী ২৪ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। গতকালের চেয়ে আজ ৬০৮ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৬ হাজার ৮৫৪ জন। গতকালের চেয়ে আজ ২ হাজার ১১৯ জন কম শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ২০ হাজার ৬১৪টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৫২ হাজার ৮৭৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৫১১ জন। গতকালের চেয়ে আজ ৩২৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *