২১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নেত্রকোনা): নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রপারলি হাগিদক নামে এক পরীক্ষার্থী।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।
প্রপারলি হাগিদক উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ স্রংয়ের মেয়ে। সে হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ স্রং জানান, রোববার ভূগোল পরীক্ষা অংশ নিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে।
এরপর পরীক্ষার প্রায় শেষপর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা রক্তশূন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply