স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে দেশের জন্য দ্বিতীয় পদক আনলো টাইগার যুবারা। গেমসের ক্রিকেট ইভেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ।
শনিবার চীনের হাংজুতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। প্রথমে ব্যাট করে এক উইকেট হারিয়ে ৪৮ রান তোলে পাকিস্তান।
ডাকওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে বাংলাদেশকে জয়ের জন্য টার্গেট দেয়া হয় ৬৫ রানের। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ দল পৌঁছে যায় জয়ের বন্দরে। বাউন্ডারি হাঁকিয়ে শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৪ রান তোলেন রাকিবুল ইসলাম।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত এবং পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান ফাইনালে ওঠে।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply