পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

১০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই আপন চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রোজা মনি ও তার ছোট ভাই মনির হোসেনের মেয়ে নুসাইবা। তাদের দুইজনেরই বয়স ৬ বছর।

পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে পৌর এলাকার সরকারি পুকুরে গোসল করতে যায় রোজ মনি ও নুসাইবা। কিন্তু তারা কেউই সাতার জানত না। এসময় পুকুরে ভাসমান কলাগাছ ধরে সাঁতার কাটছিল দুই বোন। হঠাৎ কলাগাছ থেকে তাদের হাত পিছলে পানিতে তলিয়ে যায় দুই শিশু।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। কোনও অভিযোগ না থাকায় শিশুদের মরতেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পানিতে ডুবে মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *