১৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে সাইমুম ও তামিম নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নর মুকান্দসার গ্রামে এ ঘটনা ঘটে।
তারা দ্বাদশ গ্রাম ইউনিয়নর মুকান্দসার গ্রামের সাইফুল ইসলাম পাটোয়ারির ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের মুকান্দাসার গ্রামে ৭ বছর বয়সী সাইমুম ও ৫ বছর বয়সী তামিম খেলাচ্ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদেরকে স্থানীরা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা সাইফুল পাটোয়ারী ও মা লামিয়াসহ পরিবারের সদস্য দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চাঁদপুর/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply