পাহাড়ধসে বন্ধ বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কের যান চলাচল

নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে পাহড়ধসের ঘটনায় বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকার পাহাড় ধসে পড়ে সড়কের ওপর। এরপর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে অর্ধশত বাসসহ যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের পাথর ও মাটি সরানোর চেষ্টা করছে। সড়ক ও জনপথ বিভাগ থেকে মাটি সরানোর জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে মাটি সরানোর জন্য তাদের কর্মীরা তৎপরতা শুরু করছেন।

পাহাড়ধস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *